ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রশিক্ষণ কর্মশালা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৬:৩৫ এএম

নুরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ থেকে টাঙ্গাইলের ভূঞাপুরে মাদ্রাসার উস্তাদদের জন্য শিক্ষাদান পদ্ধতিবিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মাদারিয়া এলাকায় অবস্থিত ইমাম আলী বাইতুল কোরআন বালক-বালিকা মাদ্রাসার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন এলাকার ১৫টি মাদ্রাসা থেকে ১২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নুরানি শিক্ষাব্যবস্থায় আধুনিক ও কার্যকর পাঠদান কৌশল, শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং মানসম্মত কোরআন শিক্ষার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে নুরানী শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।