× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:২৯ এএম

পটুয়াখালীর ভোটকেন্দ্রে আগুন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:২৯ এএম

পটুয়াখালীর ভোটকেন্দ্রে আগুন

পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ৮টা ৫৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে দুই কিশোরের তৎপরতা ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে কেন্দ্রটি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজ শেষে বাড়ি ফিরছিল দুই কিশোর। বিদ্যালয়ের ভেতরে আগুন জ্বলতে দেখে তারা চিৎকার শুরু করে। তাদের ডাক শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হন। স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রটির নিরাপত্তায় দুইজন গ্রাম পুলিশ ও বিদ্যালয়ের একজন নৈশপ্রহরী দায়িত্বরত থাকার কথা থাকলেও ঘটনার সময় তারা সেখানে উপস্থিত ছিলেন না। জানা গেছে, আগুন লাগানোর সময় তারা রাতের খাবার খেতে বাইরে গিয়েছিলেন। নিরাপত্তাকর্মীদের এমন অনুপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

ভোটকেন্দ্রটিতে চারটি সিসিটিভি ক্যামেরা সচল থাকলেও ফুটেজে সন্দেহভাজন কাউকে দেখা যায়নি বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘক্ষণ ফুটেজ পর্যবেক্ষণ করেও আগুন লাগানোর দৃশ্য শনাক্ত করা যায়নি। খবর পেয়ে দুমকি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত শুরু করেছি। সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া না গেলেও সব দিক বিবেচনায় নিয়ে কাজ চলছে। দায়িত্বে থাকা ব্যক্তিদের অনুপস্থিতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!