জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাব-৫-এর অভিযানে দেশীয় তৈরি তিন বোতল মদসহ রাইহান (৩৪) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় কামাল নামের অপর এক মাদক বিক্রেতা পালিয়ে যান। আটক রাইহান উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে। পলাতক কামাল উপজেলার বালিঘাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। গতকাল শনিবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫, জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার বালিঘাটা নিমতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়Ñ নিমতলী বাজার এলাকায় রাইহান ও কামাল মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় রাইহানকে আটক করা হলেও কামাল কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন