পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার আমির মাওলানা মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক এম এ সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ টাঙ্গাইল জেলা সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ।

