ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফাঁসির দাবি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৬:০৫ এএম

টাঙ্গাইলের নাগরপুরে আট বছরের শিশু আয়েশাকে গলা টিপে হত্যার প্রতিবাদে ও ঘাতক আজমিরের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা গেটের সামনে টাঙ্গাইল-আরিচা রোডে মামুনদনগর ইউনিয়নের পোস্টকামারী গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নিহত আয়েশার বাবা হাসেম মিয়াসহ স্বজনরা অভিযোগ করেন, গত ৮ মার্চ পৈশাচিক কায়দায় শিশুটিকে হত্যা করে বাড়ির পাশে ফেলে রেখে যায় আজমির। ঘাতক গ্রেপ্তার হলেও রিমান্ড মঞ্জুর না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বক্তারা এই হত্যাকা-ের দ্রুত বিচার এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, পুলিশ অভিযুক্ত আজমিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠালেও আদালত তার রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।