ঢাকার ধামরাই উপজেলা পরিষদ দপ্তরের পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। প্রাথমিকভাবে অজ্ঞাতনামা হিসেবে মরদেহটি উদ্ধার করা হলেও পরে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত নারীর নাম রিনা সরকার (৫০)। তিনি ধামরাই পৌরসভার পূর্ব কায়েকপাড়া এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম জিতেন্দ্র সরকার। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন