ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মরদেহ উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৬:২০ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে ঘাসের জমি থেকে অজ্ঞাত এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে শাহজাদপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এক কৃষক নেপিয়ার ঘাস কাটতে গিয়ে গলাকাটা দেহটি দেখতে পান। মরদেহের পরনে পাজামা-পাঞ্জাবি থাকায় স্থানীয়দের ধারণা, নিহত কিশোর কোনো মাদ্রাসার ছাত্র হতে পারে। পাশবিক নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে বলে অনেকে সন্দেহ করছেন। শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।