ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রকৌশলীকে বাঁশ দিয়ে ধাওয়া, ঠিকাদারের ম্যানেজার গ্রেপ্তার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:৩২ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এলজিইডির উপসহকারী প্রকৌশলীকে বাঁশ ও লাঠি দিয়ে মারধর এবং ধাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার ফোরকানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত সড়ক নির্মাণকাজে নি¤œমানের কাজের অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এলজিইডির একটি দল গত সোমবার দুপুরে কাজ পরিদর্শনে গিয়ে অনিয়মের সত্যতা পায় এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।

এ সময় ঠিকাদার লোকমান হোসেন ও তার লোকজনের সঙ্গে এলজিইডির প্রকৌশলীদের বাগবিত-া হয়। একপর্যায়ে উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলামকে লাঠি ও ইট দিয়ে আঘাত করা হয় এবং বাঁশ হাতে ধাওয়া করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় সোমবার নবীনগর থানায় মামলা করা হয়। মামলায় ঠিকাদার লোকমান হোসেন, তার গাড়িচালক বিল্লাল হোসেনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মামলার পর মঙ্গলবার সন্ধ্যায় ম্যানেজার ফোরকানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।