বরিশালের আগৈলঝাড়ায় খালের ওপর অবৈধ বাঁধ ও পানি নিষ্কাশনব্যবস্থার অব্যবস্থাপনায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার সুজনকাঠি গ্রামে সিসিডিবির সহযোগিতায় ও উপজেলা নেটওয়ার্ক কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জলাবদ্ধতা নিরসনে খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা বলেন, গৈলা বাজার ও সুজনকাঠি কালীবাড়ি খালের ওপর অনিয়ন্ত্রিত বাঁধ নির্মাণের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত এই অবৈধ বাঁধ অপসারণ ও টেকসই নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। স্থানীয়রা এ বিষয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন