ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিদ্যুৎস্পর্শে মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৩:১৫ এএম

নাটোরের সিংড়া উপজেলায় ফসলি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে মো. সজল মোল্লা (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ৫নং চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজল মোল্লা ওই গ্রামের শহীদ মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ ধানখেতে সেচ দিতে যান সজল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি মারাত্মকভাবে আহত হন এবং মাঠেই পড়ে থাকেন। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ধানখেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শ হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।