× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৬:৫০ এএম

শ্রমিক অপহরণ

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৬:৫০ এএম

শ্রমিক অপহরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে তিন রাবার বাগান শ্রমিক অপহৃত হয়েছেন। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুসতইল্লা পাহাড় এলাকার ‘আবীর রাবার বাগান’ থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহৃতরা হলেন- টেকনাফের শফিউল্লাহ কাটার বাসিন্দা নুরুল ইসলাম (২৪), এনামুল হক (২৮) ও হাসান (২০)। বাগান কর্তৃপক্ষ জানায়, ১২-১৫ জনের একটি সশস্ত্র মুখোশধারী দল স্টাফ কোয়ার্টারে হানা দিয়ে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে এবং পাঁচটি মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তিনজনকে অপহরণ করে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী জানান, অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!