ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দম্পতিকে হুমকি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০১:৩৬ এএম

গাজীপুরের কাপাসিয়ায় জমি দখল ও সপরিবারে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসী দম্পতির স্ত্রী নাসিমা আক্তার। গতকাল শুক্রবার বিকেলে কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছয় মাসের অন্তঃসত্ত্বা এই নারী কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, লেবানন প্রবাসী স্বামীসহ দীর্ঘ ১২ বছরের জমানো টাকায় কেনা জমিতে বাড়ি করতে গেলে স্থানীয় নেতা আরশাদুল আলম বাবুল ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত বুধবার গভীর রাতে অভিযুক্তরা জমিটি দখল করে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে কাজ বন্ধের নির্দেশ দিলেও পুলিশ চলে যাওয়ার পর আবারও দখলদারিত্ব শুরু হয়। বর্তমানে দুই সন্তানসহ তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। অসহায় এই নারী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।