ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিজ্ঞান মেলা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৭:১০ এএম

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ^ময়’ এই প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁর বদলগাছীতে শুর” হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দুদিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প ও প্রযুক্তিনির্ভর মডেল প্রদর্শন করছেন। ১৩টি স্টলে সাজানো হয়েছে নানা উদ্ভাবন। স্টলগুলো ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয়ে তৈরি বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের আকর্ষণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, বর্তমান বিশে^ বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে এ ধরনের আয়োজন গুর”ত্বপূর্ণ ভূমিকা রাখে।