ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাকৃবিতে বিশ্ব  ভেটেরিনারি দিবস পালিত

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৭:১৮ এএম

‘ভেটেরিনারিয়ানরা খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক’ এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ে (বাকৃবি) বর্ণাঢ্য আয়োজনে বিশ^ ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের উদ্যোগে একটি র্যালির মাধ্যমে দিবসের কার্যক্রম শুর” হয়। র্যালিটি সমাবর্তন চত্বর থেকে শুর” হয়ে উপাচার্যের বাসভবন, কে. আর. মার্কেট হয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে ভেটেরিনারি টিচিং হাসপাতালে কেক কাটা হয় এবং দিবসটি উপলক্ষে ছাগলের জন্য বিনা মূল্যে পিপিআর টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়।

উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম জানান, দুপুর ১টা পর্যন্ত ফ্রি ভ্যাকসিনেশন কার্যক্রম চলবে এবং পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে। যে কেউ ছাগল নিয়ে এসে টিকা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সদস্যসচিব অধ্যাপক ড. মো. মাহমুদুল আলমসহ অনুষদের শিক্ষকবৃন্দ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বলেন, প্রাণী থেকে আহরিত দুধ, ডিম ও মাংস যাতে নিরাপদ ও রোগজীবাণুমুক্ত থাকে তা নিশ্চিত করাই ভেটেরিনারিয়ানদের দায়িত্ব। র্যাবিস, অ্যানথ্রাক্স ও ব্র”সেলোসিসের মতো জুনোটিক রোগ প্রতিরোধে টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, ভেটেরিনারিয়ানরা শুধু প্রাণীর চিকিৎসক নন, বরং খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের গুর”ত্বপূর্ণ রক্ষক। ‘ওয়ান হেলথ’ ধারণা অনুযায়ী মানুষ, প্রাণী ও পরিবেশÑ এই তিনটির স্বাস্থ্য একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। আয়োজকরা জানান, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারিয়ানদের ভূমিকা আরও জোরদার করতে এ ধরনের কর্মসূচি গুর”ত্বপূর্ণ ভূমিকা রাখে।