সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরের মিঠাপুকুর উপজেলায় এসেছেন এক চীনা যুবক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে মা লিয়াংহুই নামের ওই যুবকের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও ভিড় বাড়তে থাকে। বর্তমানে তিনি ওই এলাকার এক তর”ণীর বাড়িতে অবস্থান করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদপুর এলাকার তৌহিদুল ইসলামের মেয়ে আনিকা আক্তারের সঙ্গে প্রায় দেড় মাস আগে অনলাইনের মাধ্যমে পরিচয় হয় চীনা যুবক লিয়াংহুইয়ের। সেই পরিচয় থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ভালোবাসার টানে ওই যুবক সরাসরি আনিকার গ্রামের বাড়িতে এসে পৌঁছান।
বিদেশি যুবকের আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আনিকাদের বাড়িতে উৎসুক জনতার ভিড় বাড়ছে। বিষয়টি নিশ্চিত করে বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, একজন বিদেশি নাগরিক ওই এলাকায় অবস্থান করছেন । আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। আলোচনা চলছে দেখি কি করা যায়।

