ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিশুর মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৭:৫৫ এএম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাড়ির পুকুর থেকে ৪৫ দিন বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সকালে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রাম থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু ইমন মিজি স্থানীয় নজির হোসেন ও রহিমা বেগম দম্পতির সন্তান। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মায়ের অগোচরে ঘর থেকে নিখোঁজ হয় শিশু ইমন। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার সকালে বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। শিশুটির মা রহিমা বেগম জানান, শুক্রবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি শিশুটিকে বিছানায় ঘুমন্ত অবস্থায় রেখে বাইরে টয়লেটে যান। ফিরে এসে শিশুটিকে বিছানায় না পেয়ে পরিবারের সদস্যদের জানান। এদিকে, শিশুটির বাবা নজির হোসেন দাবি করেন, কালো বোরকা পরিহিত এক নারী বেশে ‘জ্বীন’ এসে শিশুটিকে নিয়ে গেছে। তবে এ দাবির বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।