নাটোরের বাগাতিপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের একটি দল উপজেলার পাকা ইউনিয়নের তকিনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে হৃদয় আহমেদ (২৮) নামে এক যুবককে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়। তিনি ওই এলাকার আকরাম আলীর ছেলে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- এবং ১০ হাজার টাকা অর্থদ- দেন। অনাদায়ে আরও ১ মাসের কারাদ-ের আদেশ দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং জনসাধারণকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

