× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভেজাল সার নষ্ট

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৭:১৫ এএম

ভেজাল সার নষ্ট

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ কেজি ভেজাল দস্তা সার জব্দ ও বিনষ্ট করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার সলুয়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, ল্যাব টেস্টে ভেজাল প্রমাণ হওয়ায় ‘জিয়া ট্রেডার্স’ থেকে ৪০ কেজি এবং ‘রায় ট্রেডার্স’ থেকে ১০ কেজি দস্তা সার জব্দ করা হয়। পরে এসব সার জনসম্মুখে বিনষ্ট করা হয় এবং সার ব্যবস্থাপনা আইনে জিয়া ট্রেডার্সকে ৫ হাজার ও রায় ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন উপস্থিত ছিলেন। তিনি জানান, সারের মান নিয়ন্ত্রণে এ ধরনের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!