ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধর্মঘট পালিত

কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:৪৭ এএম

উপকূলবর্তী খুলনার কয়রায় বৈশি^ক জলবায়ু ধর্মঘট পালন করেছেন স্থানীয় তরুণ ও পরিবেশকর্মীরা। গতকাল শুক্রবার সকালে ইয়ুথ ল্যাব ও ইয়ুথ ফর সুন্দরবনের উদ্যোগে উপজেলার কাটকাটা গ্রামের নদী-সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে সৌর ও বায়ু শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। পরিবেশবিনাশী প্রকল্প বন্ধ করে টেকসই উন্নয়নের মাধ্যমে উপকূলবাসীর অধিকার নিশ্চিত করতে হবে। কর্মসূচিতে রাসেল আহাম্মেদ, নিরাপদ মুন্ডা ও সুব্রত মুন্ডাসহ স্থানীয় পরিবেশকর্মীরা বক্তব্য দেন। উপকূল রক্ষায় বিশ^নেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তারা প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন।