× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বৃক্ষরোপণ কর্মসূচি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০২:৫৬ এএম

বৃক্ষরোপণ কর্মসূচি

নওগাঁর বদলগাছীতে ধানকাটা শ্রমিকের যখন মাঠে কাজ করা কঠিন হয়ে পড়েছে, ঠিক তখনই উপজেলার বিভিন্ন মাঠে কৃষকদের মাঝে খাবার স্যালাইন, রুটি ও ঠান্ডা পানি বিতরণ করেছে একটি সামাজিক সংগঠন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের নিরলি-বনগ্রাম মাঠ এলাকায় কোলা ইউনিয়ন যুব ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শতাধিক খেটে খাওয়া কৃষকের মাঝে খাবার স্যালাইন, রুটি ও ঠান্ডা পানি বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল নবী সান্ডু। এ সময় আরও উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, বিএনপি নেতা আসিক ইকবাল অথেলো, সাইদুল ইসলাম পিন্টু, হাসুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মী এবং কোলা ইউনিয়ন উন্নয়ন ফোরামের সদস্যরা। পরে নিরলি-বনগ্রাম সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!