ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুই মাদকসেবীর কারাদণ্ড 

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৬:২৮ এএম

বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে কারাদ- দেওয়া হয়েছে। গত রোববার সকালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। দ-প্রাপ্তরা হলেনÑ উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর ঈশ্বর গ্রামের মাহফুজের ছেলে রোমান বাবু (২০) এবং এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের জয়েন আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার সকালে এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা এলাকায় দুই ব্যক্তি মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। এ সময় তাদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। পরে তাদের পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।