ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাঁজাসহ গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৬:৩৩ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেনÑ বাউফল উপজেলার কালিশরী ইউনিয়নের কবিরকাঠি গ্রামের নাছির মোল্লা ও নাছিমা বেগমের ছেলে সজিব হোসাইন (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এএসআই মো. কামরুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্স মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে বিশেষ তল্লাশি চালান। এ সময় কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকার অনন্ত গার্মেন্টসের সামনে সজিব হোসাইনের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামায়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।