ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হেরোইনসহ গ্রেপ্তার ২

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৩:৩৪ এএম

মেহেরপুরে ৬ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্প। আটকরা হলেনÑ মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের মৃত লাভলু শেখের ছেলে মিজানুর শেখ (৫৫) এবং গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত আফছার আলীর ছেলে মনিরুল ইসলাম (৫২)। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে র‌্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি হান্নান হাওলাদারের নেতৃত্বে একটি আভিযানিক দল মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী সোলমারি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৬ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১২।