মাদারীপুরের কালকিনিতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জিহাদ মোল্লা (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত জিহাদ মোল্লা উপজেলার বাঁশগাড়ী এলাকার খাসেরহাট বাজারসংলগ্ন কানুরগাঁও গ্রামের মো. জুলহাস মোল্লার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশে পুকুরে একা গোসল করতে নামে জিহাদ। এ সময় সে গভীর পানিতে ডুবে যায়। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়রা পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে। প্রতিবেশী কাওসার হোসেন জানান, জিহাদ গোসল করতে নেমে আর উঠতে পারেনি। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছেÑ এটি একটি দুঃখজনক ঘটনা।’

