ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৫:৪৫ এএম

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি এলাকার ভট্ট বালিয়াঘাটায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি মোটরসাইকেলে তিন আরোহী মহাসড়কের চুলকাঠি ভট্ট বালিয়াঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি ট্রাক ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল কাদের নিহত হন। গুরুতর আহত অপর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।