ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মরদেহ উদ্ধার

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:৩৪ এএম

যশোরের চৌগাছায় মন্দিরের সামনের খালপাড় থেকে কাজল কুমার ঘোষ (৪৬) নামের এক টেইলার্স ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা কালিমন্দির এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কাজল জামিরা মিত্রপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, মরদেহের পাশে বিষাক্ত ফুরাডানের কৌটা, সিরিঞ্জ এবং তার বাজতে থাকা মোবাইল ফোন পাওয়া গেছে। বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল এক ব্যক্তি তালগাছে উঠতে গিয়ে রিংটোন শুনে মরদেহটি দেখতে পান। স্বজনদের দাবি, ১২টি এনজিও থেকে ঋণ নিয়ে বাড়ি করায় তিনি চরম মানসিক চাপে ছিলেন। চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।