নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম (২২) ও সুজ্জল মিয়া (৩০) নামে শালা-দুলাভাই গ্রেপ্তার হয়েছেন। গত রোববার রাতে সদর উপজেলার ইটাখলা বাজার ও বনুয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে শফিকুলের স্যান্ডেলের ভেতর থেকে ১৪০০ পিস এবং সুজ্জলের ঘরের তোষকের নিচ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ২০০ গ্রাম ইয়াবার বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। এ ছাড়া তাদের কাছ থেকে ৩টি মোবাইল, নগদ ৬৬ হাজার টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মোট মূল্য ৮ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় মামলা দেওয়া হয়েছে।

