ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত রোববার রাত দেড়টার দিকে উপজেলার কুমড়াইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। পরে বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ সাইদুর ইসলাম। আটককৃতরা হলেনÑ ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকার মান্নানের ছেলে মোবারক হোসেন (২৭), একই এলাকার মৃত ইলিয়াস জাবেদের ছেলে ইমরান (২৯) এবং আব্দুল মালেকের ছেলে রিপন (২৬)। পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন