× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মতবিনিময় সভা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:০৬ এএম

মতবিনিময় সভা

কিশোরগঞ্জের হোসেনপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রূপালী বাংলাদেশ

Link copied!