জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মনোয়ার হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে পৌর শহরের গাবতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন উপজেলার সদর ইউনিয়নের গামারিয়া মধ্যপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও রেলওয়ে পুলিশ জানায়, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ স্টেশন ত্যাগ করে। স্টেশনসংলগ্ন গাবতলী এলাকায় পৌঁছালে মনোয়ার চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

