ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মুরগির রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:৩৮ এএম

পটুয়াখালীর বাউফলে একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় মুরগির রোস্ট নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কনের চাচাসহ অন্তত তিনজন আহত হয়েছেন। গত শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লাবাড়ির পোল এলাকায় মোহন ও বিথি আক্তারের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেনÑ পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। তাদের মধ্যে রাসেল মোল্লা চোখের পাশে গুরুতর আঘাত পেয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় বরপক্ষের আলম প্যাদা নামে এক ব্যক্তি খাবার পরিবেশনকারী কনের চাচা রাসেল মোল্লার কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগি¦ত-া ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা দেশীয় অস্ত্রসহ সহিংস সংঘর্ষে রূপ নেয়।

কনের মামা বাবলু আকন অভিযোগ করে বলেন, আলম প্যাদা বাড়তি রোস্ট চাওয়ার পর সামান্য কথা কাটাকাটি হয়েছিল। কিন্তু পরে আলম প্যাদাই দলবল নিয়ে আকস্মিক হামলা চালান, যার ফলে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আহত রাসেল মোল্লার বাম চোখের পাশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে এখনো থানায় কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ আসেনি। তবে পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর রাখছে। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।