যশোরের শার্শা ও বেনাপোলে মশক নিধনসহ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে র্যালি, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং দুপুরে বেনাপোল পৌরসভার আয়োজনে পৃথক দুটি র্যালি বের করা হয়। র্যালি দুটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাজারে লিফলেট বিতরণ করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন প্রমুখ। পথসভায় ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানিয়ে ইউএনও ফজলে ওয়াহিদ ঘোষণা করেন, এখন থেকে প্রতি শনিবার মশক নিধন কার্যক্রম চলমান থাকবে।

