ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

আলোচনা সভা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:১৩ এএম

‘পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন’ প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মধুপুর এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে ইয়েস ও এসিজি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক মধুপুরের সভাপতি বজলুর রশিদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মহিলাবিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি, সনাক সদস্য মো. আব্দুল মালেক, ডা. নুরুল হুদা, সানোয়ার হোসেন, মো. শামসুল আলম, মো. লিটন সরকার প্রমুখ। এ ছাড়াও মানববন্ধনে অংশ নেন সনাক, ইয়েস ও এসিজির সদস্য, কারিতাসের কর্মকর্তাবৃন্দ, মধুপুর শহিদ স্মৃতি কলেজের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।