বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ নেশার ট্যাবলেট ‘ট্যাপেন্টাডল’ সেবনের দায়ে নজরুল ইসলাম নজু (৫৫) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদ- দেওয়া হয়।
গতকাল দুপুর ১টার দিকে উপজেলার তালুচ পূর্বপাড়া এলাকা থেকে তাকে মাদক সেবনের সময় আটক করে থানা পুলিশ। পরে লজুকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম এই শাস্তি প্রদান করেন। সাজাপ্রাপ্ত লজু ওই এলাকার মৃত মোবারক আলীর ছেলে। দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, দ-প্রাপ্ত আসামিকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

