ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

ইয়াবাসহ গ্রেপ্তার ২

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:৩৩ এএম

বগুড়ার ধুনটে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার সন্ধ্যায় ধুনট পৌর শহরের জিরো পয়েন্ট এলাকার সিএনজিস্ট্যান্ড সংলগ্ন একটি পানের দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেনÑ ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বিশ্বজিৎ সরকার (৩৭) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রৌহাবাড়ী গ্রামের তরিকুল ইসলাম (২০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।