ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

মরদেহ উদ্ধার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:৩৪ এএম

সিলেটের বিশ্বনাথে সীমা (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সীমা ওই গ্রামের ময়না মিয়ার মেয়ে। পরিবারের দাবি, তিনি কোরআনের হাফেজা ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে খাবারের পর ঘুমাতে যান সীমা। রাতের কোনো একসময় তিনি পাশের একটি নির্মাণাধীন ঘরের বারান্দায় লোহার হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। সকালে খোঁজাখুঁজির পর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের ভাই জানান, রাতেও তাকে সিলেট শহরে ডাক্তার দেখানো হয়েছিল। বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।