ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

বাড়িতে হামলা

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:১৯ এএম

নড়াইলের লোহাগড়া উপজেলার ঈশানগাতী গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে হামলা, চাঁদা দাবি ও নারীদের মারধরের অভিযোগ উঠেছে। গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, সাড়ে ৪ শতাংশ জমির মালিকানা নিয়ে প্রবাসী নাজমুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মিজানুর মোল্যা ও তরিকুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ ছিল। নাজমুলের পরিবারের দাবি, আদালত থেকে রায়ের পরও প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা করে এবং সোমবার শতাধিক লোক নিয়ে বাড়িতে হামলা চালায়। এ সময় নারীদের মারধর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়। তবে অভিযুক্ত তরিকুল ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের জমি জবরদখল রাখতেই এই ‘মিথ্যা নাটক’ সাজানো হয়েছে।