× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:১৪ এএম

উচ্ছেদ অভিযান

কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:১৪ এএম

উচ্ছেদ অভিযান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক উলুসাড়া এলাকায় বনভূমি দখল করে নির্মিত দুটি বাড়ি উচ্ছেদ করেছে বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার সকালে চন্দ্রা রেঞ্জের আওতাধীন বাড়ইপাড়া উলুসাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা ইখলাস ও বজলু মিয়া কয়েক দিন আগে বনের জমি দখল করে দুটি ঘর নির্মাণ করেন। বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে ঘর দুটি অপসারণের পাশাপাশি উদ্ধারকৃত জমিতে গাছের চারা রোপণ করেন বন কর্মকর্তারা। এ সময় দখলমুক্ত করা হয় প্রায় এক বিঘা বনভূমি। অভিযানে উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা শহিদুল হাসান শাকিল, চন্দ্রা বিট কর্মকর্তা ইকবাল হোসেন, মৌচাক বিট কর্মকর্তা শাহজাহান আলী, বাড়ইপাড়া বন বিট কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!