× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:১৫ এএম

ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:১৫ এএম

ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল এলাকায় অভিযান চালায় জেলা ডিবি পুলিশের একটি দল। জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাসাইল এলাকার মনির হালদারের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে রাসেল আকন্দ (৩১) ও লিটু খান (৬৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীবাড়ীর মূলচর এলাকায় অভিযান চালিয়ে সজিব খানের মুদি দোকানের সামনে থেকে মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!