× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:২৩ এএম

ফুটবলপ্রেমী আজাদের ব্যতিক্রমী উদ্যোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:২৩ এএম

ফুটবলপ্রেমী আজাদের ব্যতিক্রমী উদ্যোগ

ফুটবল বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের ভিন্ন ভিন্ন উন্মাদনার মধ্যে লক্ষ্মীপুরে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফুটবলপ্রেমী নুর মোহাম্মদ আজাদ। তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে সৌদি আরবের পতাকার রঙে সাজিয়ে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছেন।

লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাঙ্গাখাঁ গ্রামের রুহুল আমিনের ছেলে নুর মোহাম্মদ আজাদ পেশায় একজন ব্যবসায়ী এবং দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি।

স্থানীয়দের মতে, বিশ্বকাপ ফুটবল ঘিরে সাধারণত আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা জার্মানি সমর্থকদের উচ্ছ্বাস দেখা গেলেও নুর মোহাম্মদ আজাদ ব্যতিক্রমভাবে সৌদি আরবকে সমর্থন জানিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানকে সবুজ রঙে (সৌদি পতাকার রঙে) রাঙিয়েছেন। এটি দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন। অনেকে ছবি তুলছেন, কেউ কেউ সেলফিও নিচ্ছেন। ফলে প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, এর আগেও কাতার বিশ্বকাপ ২০২২ উপলক্ষে তিনি তার টিনশেড দোকানটি সৌদি আরবের পতাকার রঙে সাজিয়েছিলেন। এবারও একইভাবে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে নতুনভাবে রাঙিয়েছেন।

নুর মোহাম্মদ আজাদ বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে পুরো দেশে আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়। তিনি সৌদি আরব দলের সমর্থক হিসেবে দলটিকে উৎসাহ দিতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান সাজিয়েছেন। পাশাপাশি সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত থাকায় এবং দেশটি বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি দলটিকে সমর্থন করেন বলে জানান।

তিনি আরও বলেন, ‘৪৮টি দল অংশ নিলেও চ্যাম্পিয়ন হবে একটি দল। তবে প্রতিটি দলেরই সমর্থক থাকে। আমি সৌদি আরবের সমর্থক হিসেবে তাদের ভালো খেলা ও অগ্রগতির প্রত্যাশা করি।’ স্থানীয়দের মতে, তার এই ব্যতিক্রমী উদ্যোগ ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে এবং এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!