× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিবস পালিত

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:২৯ এএম

দিবস পালিত

‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল। এ সময় বক্তারা তামাক ও নিকোটিনজাত পণ্যের মরণঘাতী প্রভাব তুলে ধরে এর ব্যবহারে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ধূমপান ক্যানসার ও হৃদরোগের অন্যতম কারণ। এ ছাড়া তামাক চাষ পরিবেশ ও অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।

রূপালী বাংলাদেশ

Link copied!