× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:৩২ এএম

এলাকাজুড়ে চাঞ্চল্য

নলকূপে পানির বদলে উঠছে গ্যাস

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:৩২ এএম

নলকূপে পানির বদলে উঠছে গ্যাস

বরিশালের মুলাদীতে একটি অগভীর নলকূপ স্থাপনের সময় পানির পরিবর্তে প্রাকৃতিক গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব সেলিমপুর গ্রামের নিজাম উদ্দীন কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিজাম উদ্দীন কাজী জানান, বাড়িতে পানির সংকট মেটাতে তিনি একটি অগভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেন। বুধবার বিকেলে ঠিকাদারেরা প্রায় ৭০ ফুট গভীরতা পর্যন্ত পাইপ বসানোর কাজ শেষ করেন। কিন্তু সন্ধ্যায় পানি তোলার জন্য পাম্প চালানো হলে পানি না উঠে পাইপ থেকে প্রচ- শব্দ ও একধরনের অদ্ভুত গন্ধ বের হতে থাকে। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য স্থানীয়রা পাইপের মুখে আগুন ধরিয়ে দিলে তা দাউদাউ করে জ¦লে ওঠে। এভাবে টানা পাঁচ ঘণ্টা গ্যাস নির্গমন চলতে থাকে। গতকাল বৃহস্পতিবার সকালেও পুনরায় পাইপের মুখে আগুন দিয়ে পরীক্ষার সময় গ্যাসের নিরবচ্ছিন্ন প্রবাহ দেখা গেছে।

বাটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দীন অশ্রু জানান, ঘটনা জানার পর তিনি এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ এলাকায় এর আগেও দুটি বাড়িতে নলকূপ বসাতে গিয়ে গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। আমরা নলকূপ এলাকা ঘিরে রাখার নির্দেশনা দিয়েছি, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। ভূগর্ভস্থ প্রাকৃতিক কারণে অনেক সময় অগভীর নলকূপ থেকে এমন গ্যাস নির্গত হতে পারে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য আমরা খনিজ সম্পদ অনুসন্ধানকারী সংস্থা পেট্রোবাংলাকে অবহিত করার উদ্যোগ নিচ্ছি।

বর্তমানে নলকূপটি দেখতে ভিড় করছে উৎসুক জনতা। তবে যেকোনো ধরনের বড় দুর্ঘটনা এড়াতে এলাকাটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞ দল সরেজমিনে পরীক্ষা না করা পর্যন্ত নলকূপটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

রূপালী বাংলাদেশ

Link copied!