× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:২৮ এএম

পরিচ্ছন্নতা কার্যক্রম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:২৮ এএম

পরিচ্ছন্নতা কার্যক্রম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদীকে দূষণ ও কচুরিপানামুক্ত করার লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এই কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১৫৩ ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। তিনি বলেন, নদীর নাব্য ফিরিয়ে আনা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় কচুরিপানা পরিষ্কার করা অত্যন্ত জরুরি। নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস। এ সময় স্থানীয় বিএনপি নেতারা, সুধীসমাজ ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!