× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পুশইনের চেষ্টা ব্যর্থ ২০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০১:১৫ এএম

পুশইনের চেষ্টা ব্যর্থ  ২০ জনকে ফিরিয়ে  নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকা দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক অনুপ্রবেশ) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতা। বিজিবি ও সীমান্তবাসীর তীব্র বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার বেলা ১১টা ৫০ মিনিটের সময় তাদের ফিরিয়ে নেওয়া হয়। অনুপ্রবেশের চেষ্টাকারীদের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে বলে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার দুপুর সোয়া ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ১৭৭/২-এস পিলার এলাকা দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এ সময় সীমান্ত এলাকার সাধারণ মানুষও বিজিবির সঙ্গে যোগ দিয়ে অনুপ্রবেশ প্রতিরোধে শামিল হন। সবার এমন শক্ত ও সম্মিলিত অবস্থানের কারণে অনুপ্রবেশকারীরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে পারেনি। বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ভূত পরিস্থিতি নিরসনে সকাল ৯টার দিকে প্রথম দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। পরে বেলা ১২টার দিকে দ্বিতীয় দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক শুরু হয়। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে এবং বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!