× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাদক উদ্ধার

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০১:১৬ এএম

মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদক) ও ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার ভোর ৪টার দিকে ১৬ বিজিবির রোকনপুর বিওপির সদস্যরা গোমস্তাপুর থানার রাধানগর ইউনিয়নের চিকনির হাট এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেন। নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, রোকনপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. ওয়ালিদ হোসেন, বিজিবিএমএসের নেতৃত্বে একটি বিশেষ টহল দল চিকনির হাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪১ বোতল স্কাফ সিরাপ এবং ১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!