× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিরাপত্তাকর্মীর মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০১:১৭ এএম

নিরাপত্তাকর্মীর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বিপুল কুমার সরকার (৪৩) নামে এক ব্যাংকের নিরাপত্তাকর্মী। গত শুক্রবার রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের কৃষ্ণপুর (গালিমপুর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিপুল কুমার সরকার ওই গ্রামের মৃত অদ্বৈত প্রসাদ সরকারের ছেলে। তিনি বগুড়ায় একটি বেসরকারি ব্যাংকে নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপুল বগুড়া থেকে বাড়িতে ফেরেন। বাড়িতে এসে তিনি বড় বোন অর্চনা রানীকে জানান, কোমল পানীয়ের সঙ্গে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেছেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!