পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অরণ্য ও সহযোগী সংগঠনের উদ্যোগে তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আয়োজিত এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিল বামনাছড়া ইসলামিক গ্রাম রক্ষক সমিতি, তবকপুর। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিলÑ ‘একটি গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই।’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও সংগঠক মতলেবুর রহমান মঞ্জু এবং তবকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুজ্জামান সরকার। সঞ্চালনা করেন অরণ্যের উপদেষ্টা নুর আমিন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন