× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn
বিলুপ্ত ইউনিয়ন কমিটি

মাদককাণ্ডে পদ হারালেন বিএনপি নেতা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১২:২৭ এএম

মাদককাণ্ডে পদ হারালেন বিএনপি নেতা

সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির কমিটিও বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা বিএনপি। গত শনিবার রাতে উপজেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাইদুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর উপজেলা বিএনপি তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় এবং সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। শনিবার রাতে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরপরই সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে অব্যাহতি এবং ইউনিয়ন কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন ও এম ইউ আহাম্মদ মোশাররফ স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাইদুল ইসলামকে সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তার সঙ্গে দলীয় কোনো কর্মকা-ে কারো সংশ্লিষ্টতা থাকলে তা ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে।

এদিকে অভিযুক্ত সাইদুল ইসলামের দাবি, ভিডিওটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, ‘তদন্ত কমিটির কাছে আমার পক্ষে অনেকেই কথা বলেছেন। কিন্তু কমিটির সদস্যরা চলে যাওয়ার পর আমাকে অব্যাহতির খবর জানানো হয়। তবে ইউনিয়ন কমিটি বিলুপ্তির বিষয়টি আমার জানা নেই।’

এর আগে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। দলের ভাবমূর্তি রক্ষায় উপজেলা বিএনপি এই দ্রুত সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!