টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার কলেজের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মোহাব্বতসহ অন্য অতিথিরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন