ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

যুবক গ্রেপ্তার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৬:০৮ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে জাল নোট রাখার অভিযোগে মো. ফিরোজ আহম্মেদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফিরোজ ওই এলাকার কাবারীপাড়া গ্রামের বাচ্চু শেখের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলা এলাকায় আ. হান্নান শেখের মুদির দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় বাজারে জাল টাকা চালানোর প্রস্তুতিকালে ফিরোজকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের দুটি জাল নোট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, গ্রেপ্তার যুবককে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।